অতল, তোমার চোখে চোখ রাখিনি বহুদিন |
ঝরে পড়া শালপাতার ব্যস্ততায়;
এরকমই তো হয় যখন বৃষ্টির বুকে বাসা বঁাধে দু্্র্ভিক্ষ |
তবুও কখনো রিমঝিম সুরে স্মৃতিরা উড়ে যায়,
শ্বেতবলাকার মত আজন্মকাল
এক বসন্ত থেকে আরেক বসন্তে |
যেভাবে এক নীলকণ্ঠ আগমনী বোঝালে
আরেক নীলকণ্ঠ কণ্ঠে ঢালে বিষ ;
মাঘের বিকেলে রৌদ্রের সুষপ্তিজাল
বিস্মৃতির ছড়া বোনে |
অতল, তোমার বুকেতে কান পাতিনি বহুদিন |
আকােশর সব তারা নিভে গেলে
একটি দুটি শিশিরকণার মত
ঝরে পড়াও হয়নি বহুদিন
মুহুর্তের সিক্ততায় আবছায়া হয়নি বহুদিন কোনো ছবি |
গুহার অন্ধকারে পথ হাতড়িয়ে চাঁদের পাহাড়টাও খোঁজা হয়নি বহুদিন,
অতল কতদিন মুখ ফুটে বলতে পারিনি তোমায়
'আমাকে গ্রহণ করো তোমার নিঃস্বতায়' |
আজ সবই অর্থহীন সংলাপ মনে হয়,
যেখানে নট নেই, নাট্যকার নেই |
আছে শুধু ধু ধু করা মাঠের পরে
নীল নীলাকাশ |
সেইখানেতে বর্ষণক্লান্ত দিনের শেষে
হঠাত্ পাওয়া রামধনুর মত তোমার ছোঁয়া পাই |
যেভাবে শাশ্বত নিরপেক্ষতায়
দীর্ঘ দাবদাহের শেষে জন্ম হয় শ্রাবনের ||
~~~~~~~~~~ o ~~~~~~~~~~~~~