বহুদিন গান বাঁধেনি বাউল মন,
গানের সুরের মেঠোপথে দিশাহারা ..
কাশফুল বা নদীটির বাঁকে বাঁকে,
কখনো হারাও, খুঁজে পাবে ধ্রুবতারা ..
শিশিরভেজা জ্যোত্স্নার পথ ধরে,
কখনো হারাও, খুঁজে পাবে ধ্রুবতারা ..
শিশিরভেজা জ্যোত্স্নার পথ ধরে,
অঝোরধারায় বৃষ্টিবিন্দু ঝরে ...
আড়বাঁশি তার সুরেতে মাতাল মন,
স্বপ্নের মাঝে একতারা খুঁজে ফেরে ...
ধানের শিষেতে বাতাস তুলেছে ঢেউ ,
টুপটাপ করে কথারাও খসে যায় ..
আড়বাঁশি তার সুরেতে মাতাল মন,
স্বপ্নের মাঝে একতারা খুঁজে ফেরে ...
ধানের শিষেতে বাতাস তুলেছে ঢেউ ,
টুপটাপ করে কথারাও খসে যায় ..
খোঁজা তার হায় কখনো হয়না সারা ,
বেলাশেষে সব পাখিরা বাসায় আসে ...
বেলাশেষে সব পাখিরা বাসায় আসে ...
গোধূলির রঙে আকাশ ছুঁয়েছে নীল ,
তাই মনে বুঝি বাউলের কথা আসে ...
সুরে ভেসে ভেসে বহুদূরে কোনো চিঠি ,
রানারের কাঁধে ঘন্টা বাজিয়ে যায় ..
আজ এই মন সুরের পিয়াসী হলে ,
বাউলের গান ফেরিওয়ালা হতে চায় ...
তাই মনে বুঝি বাউলের কথা আসে ...
সুরে ভেসে ভেসে বহুদূরে কোনো চিঠি ,
রানারের কাঁধে ঘন্টা বাজিয়ে যায় ..
আজ এই মন সুরের পিয়াসী হলে ,
বাউলের গান ফেরিওয়ালা হতে চায় ...
baah suro besh bhalo
ReplyDeleteamar ei kobita ta khub mone dhorechhe ....sob harachhi kintu na harale asol jinis khunje pabo seta keu vabi na,hoyto setai amader poth dekhabe thik dike kintu harate ko jon chay?
ReplyDeleteasole amra sobai eka thaklei je hariye jai seta keu bujhi na.
khub ee valo mon k chuye jai.
ReplyDelete