ঝড়কে আসতে বলেছিলি আমার সাথে উড়তে চেয়ে ..আমি বৃষ্টি হয়ে এসেছি তোর কাছে ..
তারপর কত নদনদী আর তেপান্তর এর মাঠ পেরিয়ে , কখন যেন হারিয়ে গিয়েছি তোর সাথে ..
মেঘমল্লার হয়ে , তোর সুরে তোর ভালোলাগায় ...কখন যেন ভুলতে বসেছি বৃষ্টিবিন্দুর জলতরঙ্গকে ..
আমার সারাটা বছর থেকে একে একে বিদায় নিয়েছে শীত গ্রীষ্ম বসন্ত ঋতুরা...
শুধু এক বর্ষাঋতুতেই বানভাসি হয়ে গেছে আমার বছর ,বুঝতেও পারিনি আমি ..
তাই হঠাত কালবৈশাখীতে মেঘে মেঘে যখন আঁধার ঘনিয়ে এলো , মনে পড়ে গেল ..
তুই ঝড় এর মাঝে আমায় নিয়ে উড়তে চেয়েছিলি ...
ঝড় এর পরে ভাঙ্গা ডানার পাখি আর খামখেয়ালী ঝরা পাতার পথ ধরে সে উড়ান বুঝি কবেই থেমে গেছে ...
টুকরো টুকরো শিশিরভেজা মণিমুক্তোগুলো ভোগের অনুপযুক্ত বলে মোহনাতে ভেসে যায় ..
বহুবর্ষণে ক্লান্ত বৃষ্টি মেঘ কে দিয়েছে ছুটি ..বানভাসি বছরের আকাশে আজ তাই শারদ আগমনী ...

No comments:
Post a Comment