মেঘনা , তোর আকাশপারে ঘর
তাই এপার ওপার দুই পারেতেই চর ;
মেঘনা , তোর আকাশগঙ্গা দেহ ,
তোর বুকেতে উথালপাথাল ঢেউ ...
তোর পাড়েতে অনেক সাধের বাসা ,
ছুটির দিনে মাদল তোলে বোল;
মেঘনা , আমার অবুঝ ছেলেবেলা ,
চু -কিত- কিত ঠাকুরমার ওই ঝুলি ;
ওপারেতে বাউল সুরে গান ,
শীতের দিনে মিষ্টি পিঠে পুলি ..
মেঘনা , তোর কুটনো কোটা হাত ..
চল পুকুর থেকে শালুক তুলে আনি;
দুপুর রোদে পুকুরে দিয়ে ডুব ..
আরশি দিদির ভোকাট্টা ঘুড়ি,
শরতকালে কাশের বুকে দোল ..
আকাশনীলে মেঘের লুকোচুরি ,
মেঘনা , আমার মায়ের বুকে করাত,
সবাই বলে বানভাসি বানভাসি ..
তবুও আমি বাংলায় গান গাই ,
বাংলায় কথা বলতে ভালোবাসি ||
তাই এপার ওপার দুই পারেতেই চর ;
মেঘনা , তোর আকাশগঙ্গা দেহ ,
তোর বুকেতে উথালপাথাল ঢেউ ...
তোর পাড়েতে অনেক সাধের বাসা ,
ছুটির দিনে মাদল তোলে বোল;
মেঘনা , আমার অবুঝ ছেলেবেলা ,
চু -কিত- কিত ঠাকুরমার ওই ঝুলি ;
ওপারেতে বাউল সুরে গান ,
শীতের দিনে মিষ্টি পিঠে পুলি ..
মেঘনা , তোর কুটনো কোটা হাত ..
চল পুকুর থেকে শালুক তুলে আনি;
দুপুর রোদে পুকুরে দিয়ে ডুব ..
আরশি দিদির ভোকাট্টা ঘুড়ি,
শরতকালে কাশের বুকে দোল ..
আকাশনীলে মেঘের লুকোচুরি ,
মেঘনা , আমার মায়ের বুকে করাত,
সবাই বলে বানভাসি বানভাসি ..
তবুও আমি বাংলায় গান গাই ,
বাংলায় কথা বলতে ভালোবাসি ||
darun mama, sottti vison valo laglo. tui ebar egulo kobe pathabi bol. taratari publish korar babostha kor.eto kure kano tui?
ReplyDelete