একছুটে রোদ্দুর পেরলেই রামধনু পাওয়া যায় যদি ..
আমি হাজারবার বৃষ্টি হতে রাজি আছি ..
বৃষ্টি হয়ে তোমার উঠোনের অনেক আল্পনা হয়ে
স্বপ্ন বুনতেও রাজি আছি যদি একবার তুমি বল ..
একবার বললেই আমি শালপাতা থেকে টুপটাপ
ঘাস থেকে ঘাসে হীরে হয়ে
সাজিয়ে রাখতে পারি অসংখ্য প্রদীপ ..
অথবা চাঁদের পাহাড় থেকে ঝরনা হয়ে নামতে পারি
শালুক এর ঠোঁটে লেগে থাকা একটুকরো হাসির মত ..
একবার তুমি বল -- আমি মেঘ থেকে মেঘে ,
মেঘপাহাড় এর বুকে খেলতে রাজি আছি অজস্র লুকোচুরি;
কখনো টাপুর টুপুর , কখনো রিমঝিম সুর তুলে
হারাতে রাজি আছি সাত সমুদ্দুর তেরো নদীর পারে
যেখানে কাগজের নৌকো ছুট ছুট ছুট ...
একছুটে পারি দেয় সবুজ ছেলেবেলা ...
একবার বল তুমি ..
আমি সাতটা আকাশ পাড়ী দিয়ে বৈঠা ধরা মাঝির গলায়
গান হয়ে ভেসে যেতে রাজি আছি পদ্মা নদীর পারে ..
তারপর ঝড়ো হাওয়া, বকুল , পারুলের পথ পেরিয়ে
স্বপ্নের মত নীল , নীলাকাশ ..
রাইকিশোরীর কাঁখে চড়ে একছুটে পুকুরের ঘাট ---
তারপর মাছরাঙ্গা হয়ে পাড়ি দিতে রাজি আছি অনন্ত নিরুদ্দেশে
-- শুধু তুমি যদি একবার বল ||

Suro anekdin bade tor ei kobita ta nariye dilo re......sotti
ReplyDeletesuru ki likhechhis re ...... kobita ta jeno chhobi hoe chokher samne fute uthechhe ...
ReplyDeletebesh...
ReplyDelete