চারিদিকে এলোমেলো রৌদ্র অগোছাল ,
নির্লিপ্তির ধানছড়া দিয়ে আল্পনা আঁকে উঠোনে ,
দীর্ঘ সুষুপ্তির অন্ধকার হতে অবিরাম ছুটে চলা
এক উঠোন থেকে অন্য উঠোনে ; ব্যাং থেকে ব্যাঙাচির মত
অনির্দিষ্ট অবিরল খুঁটে খাওয়া জীবন থেকে অভীপ্সার বীজ বুনে চলা |
তবুও তো লাঙ্গল শক্তিশালী নই আজও ,
মেঠো ইঁদুরের গর্তে খাদ্য অনাবিল ..
সবুজ কি মরে গেল চিরতরে ? নাকি এ বসন্তের পূর্বাভাস ?
অলক্ষ্যে বিধাতা হাসেন , ভাগ্যদেবী বিপর্যস্ত ..
অগত্যা রক্ততেই হাত রাঙাতে হয়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ভেবেই ,
সূর্যালোক এর প্রত্যাশী না হয়ে কেঁচোর গর্তে বিলীন আসন্ন শীত এর আশঙ্কায় ||
হাজারটা সূর্য ঝলসিয়ে শেষ হয়ে যায় ...পড়ে থাকে শুধু সাদা ছাই..
তবু আগুন নেভে কই ?
খাল কেটে জলের বদলে কুমীর আসে বলে
বিপন্ন কবি কুঠার হাতে আগুনের রসদ খুঁজে আনে
ব্যর্থ প্রাণ এর আবর্জনাগুলো জ্বালাবে বলে |
এবার পা চালানোর পালা ...
ভোর হতে এখনো অনেকটা পথ বাকি ||
bapok hoyechhe re .. samajh babostha r biplob ba tar result sob i achhe ebong khub sotti bastob kei tulechhis.besh bhalo hoyechhe re
ReplyDeletesundar likhechis, tobe creative lokjon der samne j internal bipod gulo ase seta niye ektu bistar thale bodh hoy aro valo lagto. kub taratai sesh hoye galo bole mone hochhe. parle ekte vebe dekhis.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteসত্যিই লেখাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো মনে হচ্ছে
ReplyDelete