কবির কথা : বেশ কিছুদিন আগে আনন্দবাজার এ একটি লেখা বেরিয়েছিল যে একটি ৬ বছরের বাচ্চা ছেলে ৪ টি কুকুরছানা কে শ্বাস রোধ করে মেরে ফেলেছে আর মনোবিদরা তাকে জিগ্যেস করে জানতে পেরেছেন যে সে তার বাবা মা এর বেশ কিছু দাম্পত্য কলহের প্রত্যক্ষদর্শী এবং তাঁরা ঝগড়ার মাঝে মাঝে একে অপরকে বলে থাকেন গলা টিপে মেরে ফেলার কথা । তাই ছেলেটি দেখতে চেয়েছিল সত্যিই গলা টিপে কাউকে মারা যায় কিনা র মারলে তার কতটা কষ্ট হয়। ... খবরটি পরে স্তম্ভিত হয়ে গেছিলাম । একটি বাচ্চা অপরিণত হবে এটাই স্বাভাবিক , কিন্তু দুজন বাবা মা মানসিক দিক দিয়ে যথেষ্ট পরিণত না হয়ে কেন যে বাচ্চার জন্ম দেন, শুধুই সন্তান লাভ এর আনন্দ পাওয়ার জন্যে , সন্তান প্রতিপালন এর দায়িত্ব নেওয়ার জন্যে নয় , এটা ভেবেই কষ্ট হয়েছিল । আজকের দিনে পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক শাশ্বত সুন্দর নয় , নিজের আনন্দ , নিজের ঝগড়াই বেশি গুরুত্বপূর্ণ , উন্নততর প্রজন্ম তৈরী করা তাঁদের লক্ষ্য নয় ।
ইচ্ছেমতো চলছে খুশি খেয়ালখুশি এদিক ওদিক পথ হারিয়ে
যাচ্ছে চলে যায় ঠিকানা , সামনে হারাই , তবুও তাকাই পিছন পানে। ..
অস্তরাগের আলতো আলো , নরম আলো দিচ্ছে কিছু ফুল ছড়িয়ে। ..
তবুও কি ছাই আবোল তাবোল ভাবনারা সব চলছে ছুটে , চলছে ঘোড়ায় জিন চড়িয়ে..
ইচ্ছেমতো চলছে খুশি খেয়ালখুশি এদিক ওদিক পথ হারিয়ে
যাচ্ছে চলে যায় ঠিকানা , সামনে হারাই , তবুও তাকাই পিছন পানে। ..
অস্তরাগের আলতো আলো , নরম আলো দিচ্ছে কিছু ফুল ছড়িয়ে। ..
তবুও কি ছাই আবোল তাবোল ভাবনারা সব চলছে ছুটে , চলছে ঘোড়ায় জিন চড়িয়ে..
হায়রে এ মন চায় নিশানা , আলোর তুফান সঙ্গে নিয়ে ..সঙ্গে আমার আয় কে যাবি আমায় নিয়ে পথ হারিয়ে ...
কিচ্ছুটি আর রইলোনা যে ..হাওয়ায় ভাসাই মনের তরী ...যদিও তখন ঘড়ির কাঁটা time machine এ দিচ্ছে পাড়ি...
সময় বড় ...সময়টা কম , বৃষ্টিতে তাই ভিজতে মানা রইলোনা আর , কখন হলো ফুসমন্তর ..
চাইলে কি যায় বাঁধ না মানা , অবাধ সাধের দ্বারটা খোলা ..তাই তো রে হায় যখন তখন , বিদ্রোহ টা দিচ্ছে হানা ..
মারছি টিপে কুকুরছানা বন্ধ শ্বাস এর কারসাজি তে ..আলো , আঁধার সবই বাজে ..ভীষণ বাজে , বন্ধ দেওয়াল চারধারেতে..
বাসবনা তাও কাউকে ভালো ..ধনুকভাঙ্গা পণ করেছি ...যায় যদি প্রাণ যাক তবুও , নিজের কাছে আজ জিতেছি ...
আলোর সাথে তাল মিলিয়ে মৌমাছিরা গাইলো যে গান সে গান দিল পাগল করে , অমৃত চাই ভীষণ ভাবে বুক টা বুঝি যাবেই জ্বলে ..
কি বিষ, কি বিষ , বিষ এর রং তো নীল হয় জানি , আজ কেন সে রক্তরাঙ্গা ? রক্ততে আজ হাত রাঙাতে লাগছে ভালো , ভীষণ ভালো ...
রক্ত টা নীল নয়তো কারো ...বিষের রঙে কি আসে যায় ...দাঁত টা উঁচু , জাত টা নিচু , চাঁদেও শুনি গর্ত আছে ..
মানুষ তো সব !...ইচ্ছেগুলো কখন সাদা কখন বা লাল , চেনা দুঃক্ষ চেনা সুখে সবাই বোনে স্বপ্নের জাল
একটু আলো , একটু আশা , একটুখানি ভালবাসা , এসব দিয়ে চল রে সখী বিনি সুতোর মালা গাঁথি , আমার হাতে হাত টা দে তোর..
এমনি করেই হাঁটতে থাকি , এমনি ভালবাসতে থাকি , তোমার আমার সব ছাড়িয়ে ..সেই যেখানে সূর্য আছে , আছে আকাশ ..
আছে সকাল , আছে একটা অন্য মাটি , অন্যরকম শীতলপাটি , মায়ের আঁচল, তার সাথে থাক ভালো মন্দ দু চার কথা ..
আর যা কিছু থাকনা পড়ে , হিসেব ভুলে, শিউলি ফুলে ,থাকনা খোলা লেখার খাতা , থাকনা কিছু এলোমেলো কবিতাদের একটু বসার আসন পাতা ...
No comments:
Post a Comment