তবুও এই উদ্দাম বেঁচে থাকা
চৈতী হাওয়ার রকমফেরে --
আদতে বৈভব তো অর্থহীন দিন যাপন ,
বটগাছ কে বনসাই করে তোলার মত ;
উতল হওয়া কি পোষ মেনেছে কোথাও কোনদিন ?
বোরখার অব্রুকেও উড়িয়ে নিয়ে যায় এক নিমেষে
আসলে তো অতলের নাম জীবন
আর উদাসীন মনন ফেনা কাটা বুদবুদের মত ;
অন্ধকার তাই নিঃসাড়ে শিকারী চিতার মত
থাবা বসায় সত্তার পরতে পরতে ,
তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার অন্কটাই চলে আজীবন ।
ক্লান্তি আসে কি কখনও কখনও ?
যদি বা ক্ষণিকের আসার বার্তা দেয় ,
তাকে ক্ষমা করার কেউ নেই কোনখানে। ..
ঈশ্বর তো মৃত !
তাই আর চৈত্র সেল ও নেই !!
এখানে জীবন মানে ব্র্যান্ডেড হরতাল ।।
Darun Darun.....
ReplyDelete