Monday, November 16, 2015

।। অবলম্বন ।।

এও তো আরেকরকম বেঁচে থাকা ,আরেকরকম জড়িয়ে পড়া বোধ ,
অন্য আরেক কোনো আবেশ , বন্য অবুঝ প্রতিরোধ ;
তবু যে বোঝোনা কেন। ...
মাঝে মাঝে বোবা থাকা ভালো , শোনার হৃদয় নিয়ে হাতে ,
কোথায় যে কথারা জড়ায় কাঁটা তারে ঘাত - প্রতিঘাতে। ...
দেখ না সমুদ্রতীরে নুড়ি বালি কেমন নিশ্চুপ ,
তবুও অবুঝ ঢেউ অবারিত মুখর আছড়ায় ।
অন্যরকম ভালবাসা , ভালোলাগাও চুপি চুপি
প্রেম বুঝি সমাধানে শুধু? আঁকি বুঁকি তে কোথাও প্রেম নেই?
কেন যে নীরব চেয়ে থাকো ? কেন যে কৃষ্ণচুড়া লাল?
সব প্রশ্নের উত্তর খোঁজা বৃথা। ...
মাঝে মাঝে বেঁচেও নিতে হয় ,
অন্য আরেক বেঁচে থাকা। .যেখানে আকাশ ঘন সবুজ ,
নীল পাতা তে গাছ ঢাকা ...
কোথাও তো সীমানা গিয়ে মেশে দিগন্তরেখার নাম করে ,
আছে কিবা নেই যায় আসে কিছু? শুরু আর শেষ টা যেখানে এক?
এও তো আরেকরকম বেখেয়াল, যার আর নাম নেই কোনো ...
সুরে যদি কথা নাই থাকে , হৃদয়ে হৃদয় ধ্বনি শুনো ।

No comments:

Post a Comment